মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ ভবন চত্বরে গাছ লাগালেন ২৩ জন এমপি

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৪৩

মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০টি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৬ জুলাই চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সব সংসদ সদস্য এই কর্মসূচিতে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার ২৩ জন সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন। তবে বিএনপিদলীয় সংসদ সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।