বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার বাবাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সুশান্তের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার বিরুদ্ধে পাটনায় একটি মামলা করে। খবর: এনডিটিভির।
পরে ওই মামলা সিবিআইয়ের কাছে গেলে সুপ্রিমকোর্টও তাতে সায় দেন। গত সপ্তাহে সুপ্রিমকোর্ট রায় দেয়ার পর শুক্রবার মুম্বাইয়ে আসে সিবিআইয়ের একটি বিশেষ দল। রোববার সুশান্তের রাঁধুনি এবং তার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তে নেমে ১৩-১৪ জুন দুপুর পর্যন্ত ঠিক কী হয়েছিল, তা জানতে প্রয়াত অভিনেতার আবাসনে অভিযান চালায় সিবিআই। ইতিমধ্যে সিদ্ধার্থ পিঠানি ও সুশান্তের রাঁধুনির বয়ান রেকর্ড করেছেন গোয়েন্দারা।
এদিকে প্রয়াত অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছেন গোয়েন্দারা। কুপার হাসপাতালের পক্ষ থেকে সেই রিপোর্ট হস্তান্তর করা হয়েছে সিবিআইকে।
ইত্তেফাক/বিএএফ
