নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৫:২৩

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৪০) নামে এক রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নারান্দিয়া বাজারের লিনাট অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত করিম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানায়, নারান্দিয়া বাজারে লিনাট অটো রাইস মিলে রাতে কাজ করার সময় ওই মিলের শ্রমিক সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। 

মিলের মালিক উজ্জল তালুকদার জানান, রাত ১২টার দিকে কাজ শেষ করে হাতমুখ ধোয়ে ফ্যানের বাতাস খাওয়ার জন্য ভিজা হাতে সংযোগ দেওয়ার সময় সম্ভবত বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। 

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচ