কমিউনিটির মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় পুরোপুরি লকডাউন জারি করা হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, সোমবার থেকে গাজায় ৪৮ ঘণ্টার লকডাউন কার্যকর হয়েছে। সব ধরনের ব্যবসা-বাণিজ্য, স্কুল, মসজিদ এবং ক্যাফে বন্ধ করা হয়েছে। রাস্তায় রাস্তায় পুলিশের গাড়ি নিয়ে লোকজনকে লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয়। লকডাউন অঞ্চলে আল-মাগাজি শরণার্থী শিবির রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার কেন্দ্রে একই পরিবারের চারজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তারা কিভাবে সংক্রমিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
