অবশেষে নায়িকা!

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৯:১৩

বিনোদন রিপোট

 

শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় অভিষেক অনেক আগে দীঘির। ছোট থেকে তারকাখ্যাতি পান তিনি। তবে মাঝে অনেকদিন কোনো সিনেমা করেননি দীঘি। অনেকদিন ধরে কথা হচ্ছিল নায়িকা হিসেবে অভিষেক হবে তার। সেই অপেক্ষার অবসান হলো। অবশেষ নায়িকা তিনি।

সম্প্রতি শাপলা মিডিয়ার দুটি ছবিতে দীঘি চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান। দীঘি বলেন, ‘শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম আংকেল আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।

এব্যাপারে প্রযোজক সেলিম খান বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে বাংলাদেশ চলচ্চিত্রে।

উল্লেখ্য, ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবি উপহার দিতে শুরু করেন তিনি।

একটা সময় তাকে ঘিরেই তৈরি হতো চলচ্চিত্রের গল্প। শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।