একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিদেশী পাড়া’। । কমেডি ধাচের গল্প নাটকটির গল্প গড়ে উঠেছে বিদেশে থাকা একটি গ্রামের স্ত্রীদেরও বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপনের রচনায় এবং হিমু আকরামের পরিচালনায় নির্মিত ‘বিদেশী পাড়া’ নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চেধুরী, মুকুল সিরাজ, সঞ্জিব আহমেদ, মাসুদ রানা মিঠু, শাহনাজ খুশি, কামাল হোসেন বাবর, তন্দ্রা, শফিক খান দিলু, শিরীন আলম, এ্যানি খান, ম ম মার্শেদ, দিহান, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, প্রিয়া আমান, ওয়ালিউল হকসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি একুশে টেলিভিশনে প্রতি শনি থেকে বুধবার রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে।
