অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদি প্রাণ
—রবীন্দ্রনাথ ঠাকুর
বৃক্ষ মানুষের নিকটতম প্রতিবেশী। মানুষের আগমন ঘটার আগে বৃক্ষ পৃথিবীতে শীতল ছায়া সৃষ্টি করে। বৃক্ষ প্রাণিজগতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বনভূমির কাছ থেকে উপকার পাওয়ার জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকার যদি চারা সংগ্রহ করে বিতরণ করে, তবে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করা সম্ভব। কারণ সব ধরনের চারা সংগ্রহ করা সাধারণ মানুষের পক্ষে কঠিন কাজই। গাছ লাগানোর জন্য জনসাধারণকে সচেতন করতে হবে, উত্সাহিত করতে হবে।
বনাঞ্চল কমে যাওয়ার ফলে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করতে হবে। চারা রোপণের নিয়ম-কানুন ও পরিচর্যা সম্পর্কে জনগণকে জানাতে হবে। বৃক্ষমেলা করে গাছের চারা সবার কাছে সহজলভ্য করা হচ্ছে। জনগণের মধ্যে যদি বৃক্ষরোপণের উত্সাহ-উদ্দীপনা ও জাগরণ ঘটানো যায়, তাহলে বৃক্ষরোপণ অভিযান সফল হবে বলে আশা করা যায়। অবশ্য গাছের দামও মানুষের হাতের নাগালে রাখতে হবে।
শেখ ফাহাদ ফারদীন, যশোর
