গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল শহিদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, যুবলীগ মহানগর কমিটির নেতা আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন বাদল, স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সভাপতি সঞ্জিত কুমার মল্লিক প্রমুখ।
