এক্সিম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান রঞ্জন চেধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
