চেলসিতে যাচ্ছেন থিয়াগো সিলভা

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:১১

পিএসজির সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এবার ফ্রি ট্রান্সফার সুবিধায় দুই বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন থিয়াগো সিলভা। ব্রাজিলের সাবেক অধিনায়ক সিলভার সঙ্গে ফরাসি চ্যাম্পিয়নদের চুক্তি মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য তিনি চুক্তি কিছু দিনের জন্য বৃদ্ধি করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটিই ছিল পিএসজির জার্সি গায়ে এই সেন্টার ব্যাকের শেষ ম্যাচ। এর মধ্যেই চেলসির সঙ্গে চুক্তির শর্তাবলির সঙ্গে একমত পোষণ করেছেন সিলভা। তবে, এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। জানা গেছে, কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে আলোচনার পরই আসবে চূড়ান্ত ঘোষণা।