কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)-২ এর উদ্যোগে ‘আলোর ফেরিওয়ালা’ ও ‘আলোর গেরিলা’ ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পৌঁছে দিতে প্রতিদিনই পাড়া-মহল্লায় মাইকিং করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত্’ এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বোর্ডের অধীন পল্লী বিদ্যুত্ সমিতিগুলো এ কর্মসূচি পালন করছে। কুমিল্লা পবিস-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) মো. জাহাঙ্গীর আলম বলেন, আলোর ফেরিওয়ালা ও আলোর গেরিলা টিমের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে বিদ্যুত্ সংযোগ দিচ্ছি। আগামী ৩১ আগস্টের মধ্যে শতভাগ লোককে বিদ্যুত্ সংযোগ প্রদান করা হবে।
