রংপুরে টিসিবির ৬৩ লিটার সয়াবিন তেল উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৩৯

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগরীতে সোমবার টিসিবির ৬৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি পণ্য কালোবাজারে বিক্রি ও ভেজাল পণ্য উত্পাদনের দায়ে নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম পাঠকের নেতৃত্বে নগরীর নাভীস্থলে নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা স্টোর থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধারসহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহিদ হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে নগরীর একটি নকল ইঞ্জিন ওয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিক টিটুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।