জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান বীজতলা

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৪০

সিংড়া (নাটোর) সংবাদদাতা 

বন্যাজনিত জলাবদ্ধতার কারণে সিংড়ার প্রায় সকল ইউনিয়নেই রোপা আমনের বীজতলা উল্লেখযোগ্য হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে চাষাবাদ কার্যক্রম স্বাভাবিক রাখতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আপত্কালীন ভাসমান বীজতলা তৈরিতে অনেকেই আগ্রহী হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন জানান, এ বছর বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ কাজ করছে। বিশেষ করে উপজেলার প্রান্তিক কৃষকদের মাধ্যমে সরকারের প্রণোদনার সহায়তায় ১৩টি ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। এতে করে কৃষকরা উপকৃত হবে। অদূর ভবিষ্যতে বন্যাপ্রবণ এলাকায় এসব বীজতলা আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি মনে করেন।