আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে সোমবার সন্ধ্যায় পাঁচ বস্তা ভিজিএফের চালসহ এক ব্যক্তিকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল ক্রেতা আনোয়ার হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ বিন রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে ঐ জরিমানা আদায় এবং চাল জব্দ করা হয়েছে।
