তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় মাত্র দুই আঁটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী। মঙ্গলবার সকালে তালা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির ও তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করে পুলিশ। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
