দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
দিরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো—ঐ গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)। সকালে পুকুরে গোসল করার এক পর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়। স্থানীয় ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
