‘চট্টগ্রামের বিপ্লব উদ্যানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে’

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৪২

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নির্মিত দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে। একই সঙ্গে চুক্তি লঙ্ঘিত হওয়ায় এর সুরাহা না হওয়া পর্যন্ত দোকান বন্ধের নির্দেশ দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার টাইগারপাস অস্থায়ী কার্যালয় থেকে স্কুটিযোগে নগরীর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন ও গণশুনানিকালে প্রশাসক এই নির্দেশনা দেন।