নিজ বাড়িতে সাজা খেটে মুক্ত হলেন বালাম মিনার

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২২:৪০

মাদক মামলায় নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের মৃত রাজ্জাক মিনার ছেলে বালাম মিনার (৪৬) এক বছরের সাজা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিচারিক আদালত তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্তসাপেক্ষে নিজ বাড়িতে থেকে ঐ সাজা ভোগের ব্যতিক্রমী এক আদেশ দিয়েছিলেন। মঙ্গলবার সাজার মেয়াদ         শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন বালাম। নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আমাতুল মোর্শেদা এই আদেশ দেন। একই সঙ্গে ওই বিচারিক আদালত ও প্রবেশন কর্মকর্তার পক্ষ থেকে একটি জায়নামাজ ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে।