বেলুচিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৪:২৯

বেলুচিস্তান অঞ্চলে গুম এবং নিখোঁজ ব্যক্তিদের নিয়ে পাকিস্তানের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিস(ইপিআরএস)। এছাড়া পাকিস্তানের শিয়া হাজারা, জিকির সম্প্রদায়, হিন্দু এবং খ্রিস্টানসহ সংখ্যালঘু ধর্ম এবং জাতির নিরাপত্তাহীন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

 পাকিস্তানের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, তাদের প্রতিনিধিরা দেশটির কোয়েটার হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধের সঙ্গে সাক্ষাত করেছেন। পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন করতে তারা বেলুচিস্তানের গওয়াদারের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাত করেন। যদিও পাকিস্তানে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীদের ওপর হামলার সংখ্যা সাম্প্রতিক সময়ে কমে গেছে। তবুও তারা এখনো আতঙ্ক নিয়ে সেখানে বাস করছে বলে জানা গেছে। 

 প্রতিবেদনে আরো বলা হয়, গত ১৮ এপ্রিল পাকিস্তানের বেলুচিস্তানের মাক্রান এলাকায় ১৪ জন বাস যাত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া গত বছরের ১২ মে গওয়াদারের হামলা চালিয়ে ৫ জনকে নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি(বিএলএ) । 

দ্য ইউরোপিয়ান পার্লামেন্টারি রিসার্চ সার্ভিসের বিশেষজ্ঞরা ২০১৯ সালে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনত বিষয়ক প্রতিবেদন পাকিস্তানের পরিস্থিতি তুল ধরে। যেখানে বলা হয়, পাকিস্তান এবং মার্কিন সরকারের নিষিদ্ধ সশস্ত্রগোষ্ঠী  এবং চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলো শিয়া মুসলিম এবং শিয়া হাজারার মতো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। 

ইত্তেফাক/এআর