রামেক হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৫৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার নগর ভবনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও রামেক অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীর হাতে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন মেয়র। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ উপস্থিত ছিলেন।