সাতকানিয়ায় আউশ ধান কাটা শুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০০

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

একদিকে হালকা রোদ অপরদিকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তারই মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগেই আউশ ধান কাটা কাজ শুরু হয়েছে। তবে মাঠে দেখা মেলেনি মৌসুমি কামলার জটলা। এ কারণে কৃষক-কৃষানীরা পাকা ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন।

গত আউশ মৌসুমের ক্ষয়ক্ষতি চলতি বছর পুষিয়ে উঠবে—এ আশায় তারা আটঘাট বেঁধে মাঠে কাজ করে যাচ্ছেন। সাতকানিয়া উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, আউশ চাষে আগ্রহটা ছিল বেশি। উপজেলার চাষিরা পুরোদমে আউশ ধান কাটতে শুরু করেছেন।