সাতক্ষীরায় জেলা নাগরিক কমিটির মানববন্ধন

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরসহ সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, উপকূলীয় এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ, বন্যাদুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, খাদ্য ও বাসস্থান নিশ্চিতের দাবিতে জেলা নাগরিক কমিটি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে বুধবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, অ্যাড আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, আবুল কালাম আজাদ ও আলিনুর খান বাবুল।