চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বুধবার তিনি দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। এদিন সকালে তিনি চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি চুয়েট পরিবারের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
