পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০২

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. রাকিব হাসান রুবেল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চর সেকান্দর সফিক একাডেমির (উচ্চ বিদ্যালয়) পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।