হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া নামের একজন খুন হয়েছে। ঘাতক সুমন মিয়াকে একটি ছুরিসহ আটক করেছে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ সুমন মিয়াকে একটি ছুরিসহ আটক করেছে।
