আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:০৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি মো. বশির উদ্দিন, দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশাররফ, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বিপ্লব প্রধান ও ডা. বিলকিছ পারভিন প্রমুখ।