ইংলিশ স্কোয়াড থেকে বাদ পড়লেন ম্যাগুয়ের

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৪

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরকে ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। গ্রিসের দ্বীপে ছুটি কাটাতে গিয়ে হাতাহাতির ঘটনায় ২৭ বছর বয়সি এই ডিফেন্ডারকে গত মঙ্গলবার ২১ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

৫ সেপ্টেম্বর রেকজাভিকে আইসল্যান্ডকে মোকাবিলা করবে ইংল্যান্ড। তিন দিন বাদে কোপেনহেগেনে ডেনমার্কের মুখোমুখি হবে তারা। শুরুতে এই স্কোয়াডে রাখা হলেও, পরবর্তী সময়ে তাকে বাদ দেন কোচ সাউথগেট। তিনি জানিয়েছেন, সব পক্ষের স্বার্থেই বাদ পড়েছেন ম্যাগুয়ের। ম্যাগুয়েরে পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আবেদন করবেন।