জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপের বাছাই ঢাকায়

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ প্রাথমিক হকি দলের কন্ডিশন্ডিং ক্যাম্প আগে শুরু করায় ভালোই হয়েছে। কারণ গতকালই জুনিয়র এশিয়া কাপ হকির বাছাইয়ের নতুন দিনক্ষণ জানিয়েছে এশিয়ান হকি ফেডরেশন।

২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মো. ইউসুফ জানিয়েছেন এটা একই সঙ্গে জুনিয়র (অনূর্ধ্ব-২১) বিশ্বকাপের বাছাই। এই টুর্নামেন্ট জুনে হওয়ার কথা থাকলেও  করোনায় স্থগিত হয়েছিল।

কয়েক দিন আগে  জানানো হয়েছে ১১-১৯ মার্চ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ইউসুফ আরো জানিয়েছেন তিন মাসের মধ্যে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে হকি স্টেডিয়ামের টার্ফে। তিনি এছাড়াও ফেডারেশন লিগের জন্য উদ্যোগ নিয়েছে। ক্লাবগুলোকে আজই চিঠি পাঠানো হচ্ছে মিটিংয়ের জন্য।