জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউট আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবনির্মিত ‘রবীন্দ্র-নজরুল-লালন মঞ্চে’ আলোচনা সভা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন প্রধান অতিথি ও সদরউদ্দিন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
