সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম দক্ষিণ সুরমার লাউয়াই ওমর কবুল এলাকা থেকে মো. সেলিম মিয়া (৪০) নামের এক জনকে আটক করে।
সেলিম হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ উপজেলার সাদুরবাজার এলাকার মো. মগলী মিয়ার ছেলে। সে বর্তমানে লাউয়াইস্থ দুলাল মিয়ার কলোনিতে ভাড়া থাকে। আটককালে তার কাছ থেকে ৭৪ পিস গোলাপি রঙয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পুলিশ আরো জানায়, সেলিম পেশাগত মাদক ব্যবসায়ী এবং সে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট খুচরা হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকে।
