মো. মনসুর আলী
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) করোনা আক্রান্ত হয়ে গতকাল বুধবার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি.. রাজিউন )। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় গভীর শোক প্রকাশ করেছেন।
