রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২১:৪৫

শাহজাহান খান

মাদারীপুরের রাজৈর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহজাহান খান (৬৬) গতকাল বুধবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব টেকেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবাহান গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্যা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে গভীর শোক প্রকাশ করেছেন।