জার্মানির অন্য শহরের মতো রাজধানী বার্লিনেও বাংলাদেশিরা ঘরে ঘরে ঈদ পুনর্মিলনী উত্সব পালন করেছেন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষ্যে পুনর্মিলনী উত্সব পালনের উদ্যোগ নেন বার্লিনের যুব সমাজের একাংশ। উত্সবের আয়োজন করা হয় শহরের শোয়েনেফেলড এলাকার পরিত্যক্ত ঐতিহাসিক টেম্পল হোফার বিমানবন্দর এলাকায়। বার্লিনে স্থায়ীভাবে বসবাসরত বৃহত্তর কুমিল্লাবাসীদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করেন হলেন মো. শাহ্ আলম, বদিউজ্জামান, মাহবুব আলম, স্বপন ভুইয়া, মানিক উদ্দিন, আসিফ আহমেদ, রতন সিকদার, জসিম উদ্দিন, সোহেল চৌধুরী প্রমুখ। সেদিন টমপলহোফার মাঠ গমগম করছিল বাঙালিদের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উল্লাসে।
আগত অতিথিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তারা তাদের সাধ্যমতো সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে একতাবদ্ধ হয়ে সহযোগিতা করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
