‘শিকারী’
দুরন্ত টেলিভিশনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রচার হবে বিশেষ নাটক ‘শিকারী’। কাজী নজরুল ইসলামের রচিত নাটিকা ‘পণ্ডিত মশায়ের ব্যাঘ্রশিকার’ অবলম্বনে নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘শিকারী’।
জমিদারবাবু শিকার করতে খুব ভালবাসেন। তিনি যাবেন বাঘ শিকারে। তার সাথে যাবেন পণ্ডিত মশাই। শিকারে গিয়ে তাদের ঘিরে ঘটতে থাকে মজার মজার ঘটনা। ‘শিকারী’ নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রহমত আলী, এম এস সিরাজী, অপরূপা। পারভীন কণা, জাহিন ও আরো অনেকে।
‘পূবের জানালা রুদ্ধ’
মাছরাঙা টেলিভিশনে রাত ৮ টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘পূবের জানালা রুদ্ধ’। কাজী নজরুল ইসলামের ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে এটি। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবন্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।
‘সোনার হিন্দোলে’
চ্যানেল আইতে রাত ৮টা ২৫ মিনিটে দেখানো হবে নজরুল সংগীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’। ফেরদৌস আরার পরিবেশনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানের পরিবেশনকৃত গানগুলোর মধ্যে রয়েছে প্রভাত বিনা তব, চোখের নেশায়, সোনারও দিন্দোলে এবং রহি রহি কেনো আজো।
‘অন্তরে তুমি আছো চিরদিন’
এনটিভিতে ভোর ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।
‘রাক্ষুসী’
চ্যানেল আইতে বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রাক্ষুসী। কাজী নজরুল ইসলামের ‘রাক্ষুসী’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। পরিচালনা করেছেন মতিন রহমান।
‘এ কি অপরূপ রূপে মা তোমার’
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যালেখ্য ‘এ কি অপরূপ রূপে মা তোমার’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাকিলা মতিন মৃদুলা।
ইত্তেফাক/বিএএফ
