ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশীর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত এই বাংলাদেশীর নাম রুবেল হোসেন (৩৪)।  এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে ১৫ জন বাংলাদেশীর মৃত্যু হলো।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দেশটির রাজধানী রোমের ‘জেমেল্লি হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় বাঙ্গালী কমিউনিটির মাধ্যমে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ যাবত হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন রুবেল। পরে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ করেই তার মৃত্যু হয়।

মৃত রুবেল দীর্ঘদিন যাবত ইতালির রাজধানী রোমে বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে সর্বমোট পনেরো জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআর