ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ট্রাক ড্রাইভার নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৫:৪২

মালবাহী সান্টিং ট্রেনের বগির নীচে কাটা পড়ে ঈশ্বরদীতে ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী জংশনের দক্ষিণ পাশের রেল ইয়ার্ডে মালবাহী ট্রেন সান্টিং করার সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক ড্রাইভারের নাম বিল্লাল হোসেন (৩৬)। সে ঈশ্বরদীর রূপপুরের ফুটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে বলে জানা গেছে। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর হারিকেন লরা

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ইয়ার্ড উন্নয়ন ও সংস্কার কাজের বালু সরবরাহের জন্য বিল্লাল ট্রাক নিয়ে এসে অপেক্ষা করছিল। ঘটনার সময় বিল্লাল ও আরও দু’জন রেল লাইনের ওপর বসে গল্প করছিল। হঠাৎ করেই সান্টিং এর জন্য মালবাহী বগি দ্রুত গতিতে এগিয়ে আসে। এসময় অন্যরা লাফ দিয়ে সরে গেলেও বিল্লাল বগির নীচে পড়লে তার দেহ দ্বিখণ্ডিত হয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। 

ইত্তেফাক/এএএম