কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের বিধবা জুমেলা খাতুন হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এ মামলায় এক জনের যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একই গ্রামের বাসিন্দা আবু তাহেরকে ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। মামলার বিবরণে প্রকাশ, ২০০৮ সালের ১৮ মার্চ রাতে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে আসামিরা জুমেলা খাতুনের ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
