ঝিনাইদহে গোখাদ্যের মূল্যবৃদ্ধিতে খামারিরা বিপাকে

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:১৮

ঝিনাইদহ জেলায় গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন খামারিরা। গরু পালন করে লাভ থাকছে না তাদের। তাই অনেকে গরু পালন ছেড়ে দিচ্ছেন। জেলার শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের খামারি মানিক মণ্ডল জানান, তার খামারে দুটি গরু আছে। গরু পালন করে এতদিন সংসার খরচ চালিয়ে এসেছেন। কিন্তু বর্তমানে গোখাদ্যের দাম এত বেশি চড়েছে, গরু পালন করে লাভ থাকছে না। তিনি বলেন, প্রতি কেজি গমের ভুসি ৩৬ টাকা, চালের খুদ ২৭ টাকা, খড় প্রতি আঁটি ৭০ টাকা ও কাঁচা ঘাস প্রতি আঁটি ২০ টাকা দরে কিনতে হচ্ছ। এতে গরুপ্রতি তার খরচ হচ্ছে সাড়ে ৩০০ টাকা। দুধ প্রতি লিটার ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে খরচ উঠছে না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী জানান, গোখাদ্যের দাম অনেক চড়ে গেছে।