তাহিরপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় তিন সন্তানের জনক জহুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার শিশুটিকে ধর্ষণ করে জহুর মিয়া। পরে শিশুটির মা বুধবার বিষয়টি থানায় অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভপুর থানার গামাইরতলা নামক স্থান থেকে জহির মিয়াকে গ্রেফতার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, ধর্ষণের শিকার শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ জহুর মিয়াকে গ্রেফতার করে। এবং ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
