১৬৫ সিসির মোটরসাইকেল বিপণন শুরু করেছে রানার অটোমোবাইলস লিমিটেড। মোটরসাইকেলে রয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক, ডিআরএল যুক্ত সম্পূর্ণ এলইডি হেডলাইট ও টেইল লাইট, ইউএসডি সাসপেনশন, সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, ১৩০ সেকশনের রেয়ার টায়ারসহ আরো অত্যাধুনিক সব ফিচার যা বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের প্রিমিয়াম মানের মোটরসাইকেল কিনতে আরো আগ্রহী করবে। আধুনিক ও রুচিশীল ডিজাইনের এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। নগদ অর্থে কিংবা ক্রেডিট কার্ড ক্রয়ে মিলবে ১৪ হাজার টাকার ছাড়। এছাড়াও থাকছে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত সর্বনিম্ন ১ শতাংশ হারে সহজলভ্য কিস্তির সুবিধা। রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধূরী আরো জানান, এক্সপোর্ট কোয়ালিটির প্রতিটি রানার মোটরসাইকেলের সঙ্গে আরো থাকছে ছয় বছরের ওয়ারেন্টি, ৯টি ফ্রি সার্ভিস, ১ লক্ষ টাকা পর্যন্ত ইনসিওরেন্স এবং সারা দেশে ২০০টিরও বেশি পয়েন্টে সার্ভিসিংয়ের সুবিধা। —প্রেস বিজ্ঞপ্তি
