চাইলে সবই সম্ভব। আমরা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি। সবাই মাস্ক পরে কাজ করছে। শুটিং ইউনিটে লোকজন কম। শুটিংয়ের আগে রুমগুলো পরিষ্কার করা হচ্ছে। শট দিয়েই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছে সবাই। নিরাপত্তার জন্য ঢাকার দূরে খোলা পরিবেশে শুটিং করছি। সবাই দূরত্ব বজায় রেখে নিয়মগুলো মেনে চলার চেষ্টা করছি। এভাবে সবাই সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা অবশ্যই সম্ভব।
স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা প্রসঙ্গে
অভিনেতা জাহিদ হাসান
