২৮ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ১৩ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৮ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়ীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। সকলের প্রতি সদাচরণ করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। নতুন পোশাক ক্রয় করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকতে পারে।
