এই সময়ের ছড়া

ছড়া চতুর্দশপদী

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:২৯

করোনার ভয়ে দিন কেটে যায় দিন।

যতই সাহসী, হই না যতই বীর।

কবে বের হবে যথাযথ ভ্যাকসিন।

ঘরে বসে বসে মন-টন অস্থির।

 

অষুধ অভাবে থাকি চিকিত্সাহীন।

ভয়ে ভয়ে মরি। কেবলই মৃত্যু ভয়।

বেঁচে থাকাটাই হয়তো অর্থহীন।

দিন রাত ভাবি কখন কী জানি হয়।

 

গত পাঁচ মাস কত বদলের সুর।

বদলে গিয়েছে পুরো পৃথিবীটা হায়

আমি বসে আছি ছোট্ট বারান্দায়

যেতে কি পারব প্রিয় রুমঝুমপুর

 

করোনাকালের দুঃসহ এই দিন।

কবে বের হবে যথাযথ ভ্যাকসিন।