বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা রাঙাপ্রভাত ও পথের ইশকুল যৌথভাবে আজ শুক্রবার পথশিশুদের জন্য রাজধানীর গুলিস্তান পার্কে দক্ষিণ সিটি করপোরেশন মিলনায়তনের ২ নম্বর কক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। কর্মসূচির উদ্দেশ্য হলো—করোনাকালে পথশিশুদের জন্য সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান ও এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। রাঙাপ্রভাত ইতিমধ্যে করোনার কারণে দরিদ্র হয়ে পড়া মানুষকে এবং ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা ধরনের সহায়তা দিয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে রাঙাপ্রভাত ও পথের ইশকুল যৌথভাবে নীলফামারীর ডিমলা অঞ্চলে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। কিশোরগঞ্জের নিকলী অঞ্চলের বন্যার্তদের মধ্যে বিনা মূল্যে চিকিত্সা সহায়তা প্রদানে রাঙাপ্রভাত স্বেচ্ছাসেবী দল কাজ করছে।—প্রেস বিজ্ঞপ্তি
