কামাল উদ্দিন হায়দার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপির মেজো ভাই কামাল উদ্দিন হায়দার ময়না গতকাল বৃহস্পতিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুলনার নৈহাটি স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কামাল উদ্দিন হায়দার ময়নার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সব সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদকসহ সব স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সব কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
