জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ধামরাইয়ের বালিয়া ইউপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বালিয়ার ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি আহাম্মদ হোসেনসহ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. বিল্লাল হোসেন, উপজেলা কৃষক লীগ নেতা আব্দুল কুদ্দুসসহ দলীয় নেতাকর্মীরা। এমপি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
