আড়াইহাজারে অজ্ঞাত রোগে হাঁসের মড়ক

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৪৯

আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাঁস মারা গেছে। গত কয়েক দিনে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ঘোষপাড়া গ্রামের একটি খামারে এ ঘটনা ঘটে। খামারের মালিক গাফ্ফার উদ্দিন আহমেদ জানান, তিনি ২০১৮ সাল থেকে হাঁসের খামার করেন। সেখানে বিভিন্ন প্রজাতির ৫ হাজার ২০০ হাঁস ছিল। গত তিন মাস যাবত্ ৯০০ হাঁস ডিম দেওয়া শুরু করে। এরই মধ্যে খামারে ভাইরাস দেখা দেয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগযোগ করলেও কোনো প্রতিকার পাননি। এর মধ্যে গত ১৫ দিনে ৪ হাজার ২০০ হাঁস মারা যায়। বাকি হাঁসও মারা যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার জানান, হাঁস সাধারণত ডাক প্লেগ রোগে মারা যায়। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।