আলমডাঙ্গায় করোনাভাইরাসে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২৩:২৪

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় মুখ ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আশাবুল হক ঠান্ডু ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের মৃত হাজি সিদ্দিকুর রহমানের ছেলে। সপ্তাহখানেক আগে বড়বোয়ালিয়ার তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বর-ঠান্ডা ও শ্বাস কষ্ট অতিরিক্ত বেড়ে গেলে তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা ইউনিটে তাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়।


ইত্তেফাক/আরকেজি