সিরিয়ায় রুশ-মার্কিন যানের মধ্যে সংঘর্ষ, কয়েক জন সৈন্য আহত

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:২৪

সিরিয়ায় মোতায়েন রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে মস্কো। মঙ্গলবার রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষে আমেরিকার কয়েক জন সেনা আহত হয়েছে। মস্কো বলেছে, আমেরিকার সেনারা রুশ সেনা টহল দলকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় রাশিয়ার সেনারা তাদের গাড়ি দিয়ে আমেরিকার একটি গাড়ি ভেঙে চুরমার করে দেয়। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসি বলেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার সেনারা আমেরিকার একটি মাইন প্রতিরোধী গাড়িকে ধাক্কা দেয় এবং তাতে আমেরিকার কয়েক জন সেনা আহত হয়। এনএসসির তথ্যমতে, রুশ ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দেরিক অঞ্চলে যেটি ইরাক এবং তুরস্ক সীমান্তে অবস্থিত।—পার্স টুডে