হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইনে বুধবার আরো দুই গণতন্ত্রপন্থি জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালের জুলাইয়ে একটি বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর প্রতিবাদ করতে শুরু করেছেন। তবে রাস্তায় নেমে আন্দোলন করলেই পুলিশ গ্রেফতার করবে বলে হংকং প্রশাসন জানিয়ে দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে গণতন্ত্রের পক্ষে কথা বললেও পুলিশ আটক করছে বলে বিরোধীদের অভিযোগ। বুধবার সকালে বাড়ি থেকে দুই বিরোধী জনপ্রতিনিধিকে তুলে নিয়ে যায় হংকং পুলিশ। গণতন্ত্রপন্থি দুই জনপ্রতিনিধির নাম ল্যাম-চেউক-টিং এবং টেড হুই। দুই জনেই হংকং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।—ডয়চেভেলে
